গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু, শীতে কাঁপছে শিশুরা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শীতের আগেই ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন। কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন শরণার্থী শিবির ও শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার অস্থায়ী তাঁবু। ভিজে গেছে বিছানা, কম্বল ও পরনের কাপড়। তীব্র ঠান্ডা ও বাতাসে সীমাহীন দুর্ভোগে পড়েছে নারী ও শিশুরা।
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৯:৫